আত্মহত্যা
চারিদিকে পুরোনো, জীর্ণ দেয়ালের আস্তর।
সময় ব্যবধান, নতুন নাটকের মঞ্চায়ন।
সাক্ষীতো সেই পুরোনো; স্মৃতিবহুল ইটগাথুনি।
প্রতিটি নতুন দিনের অবসান, নতুন আত্মহত্যা
অগনিত আত্মহত্যার বিরতিতে জীবন যাপন।
প্রতিক্ষণে আশা রঙে জীবনদেয়ালে আলপনা আঁকা,
পরক্ষনেই কালের ঝড়ে, নশ্বর বালিপতনে দেয়ালক্ষয়।
নতুন প্রত্যাশার পারদ জমে, শেষ পরিনতি নব অবক্ষয়।
ভালোবাসার পৃথিবী ছুটছে উল্টো গতিপথ ধরে।
চলে যোদ্ধা, উদ্দেশ্য নতুন আরেকটি আত্মহুতি
ভালোথাকার মরীচিকাছোঁয়া প্রতিযোগিতা: আত্মহত্যা।

No comments:
Post a Comment