অস্তিত্ব সংকট
নিশুতি রাতে দিশেহারা চাঁদ,
অলীকতার শাড়ি পরা স্বপ্ন,
পাখি-ঘুমানো নিরবতায় হঠাৎ সুর,
অস্তিত্ব খুঁজছি অপেরার গীতিকার।
আকাশ নামক নীল ছাদের দিকে,
সামুদ্রিক পাথুরে রাস্তার শ্যাওলা পায়ে,
রহস্যজনক বাস্তবতার সিঁড়ির অন্তিম ধাপ,
উর্দ্ধগমনে রিক্ত মুসাফির নভোচারী।
দৃষ্টিসীমায় অগনিত উৎসবের আমেজ,
হরিৎ,মেরুন,আসমানী রংধনু রঙের ভীরে,
শীতের নির্যাতনে জলহীন বিবর্ণ বৃক্ষ ,
অস্তিত্বের সন্ধানে অসুখী নিশাচর।
সামাজিক,সনদীয় বহু পরিচয়,
লৌকিকতার পোশাকে বাবু মহাশয়।
নিজ ভুবনে লক্ষ্মীছাড়া উপাধি পায়।
তথাকথিত অস্তিত্বের মাঝে অস্তিত্ব সংকট।

No comments:
Post a Comment