সুমন্ত আসলাম বর্তমান প্রজন্মের একজন মোটামুটি প্রতিষ্ঠিত গল্পকার।ব্যাঙ্গগল্পে তার হাত বেশ পাকা।সময় প্রকাশনী থেকে ২০০৮ সালের বইমেলায় প্রকাশিত বই এটি এবং এটার তৃতীয় মুদ্রনও নাকি ওই বইমেলায়ই প্রকাশিত হয়েছিল (মুদ্রন তথ্য থেকে)। পৃষ্ঠাসংখ্যা ৮৮।
অভিনয়, কুৎসিত, বেচারা চেহারা, প্রয়োজন,মুখোশ,চিহ্নস্মৃতি, ধূপকাঠি, অলৌকিক এই নামে আটটি গল্পের সমাহার এই বই। গল্পগুলো আমাদের চোখের কাছের অসংগতি নিয়েই যেমন এবরশন,কালো মেয়ের বিবাহ বিভ্রাট, বৃদ্ধের অর্থকষ্টে অবৈধ পথে পা বাড়ানো, অর্থাভাবে কন্যার বিবাহ না দিতে পারা পিতার কষ্ট এরকম বিষয়গুলোই উঠে এসেছে এখানে।
গল্পের ভূমিকায় অপ্রাসঙ্গিক কথাবার্তা, মাঝখানে অস্পষ্টতা নিয়ে সামনে আগাতে থাকলে লেখক শেষ অবধি নিরাশ করেনি।শেষগুলো অনির্ণেয়।যেমনটা ভেবেছি তেমন সমাপ্তি হয়নি একটি গল্পও। অবশ্য দুই একটা পানসেও লেগেছে, নতুনত্ব ছিলনা।

No comments:
Post a Comment