Monday, 2 July 2018

কবিতাঃসামাজিক শল‍্যচিকিৎসা


আজকাল আমি আতঙ্কিত,
অল্পবিস্তর অতি ভীতসন্ত্রস্ত,
শুনেছি জীবাণুতে ঢাকা পড়েছে রাষ্ট্রযন্ত্র,
চোখ খুললেই দেখি পূর্ণদৈর্ঘ্য সর্ষে ফুলের ক্ষেত ।
আমার সাধের ফুলবাগানে কারা ওই চোষক?
কালো পোকা;যারা এতদিন মরাশকুনের রক্ত
খেয়ে,পরম আল্হাদিত হয়ে অতিতৃপ্ত ছিলো।
সমাজের শল‍্যচিকিৎসা দরকার; জরায়ু টিউমার,
আচ্ছা মানুষ কোথায়?সবইতো সংক্রামক টিউমারের মতো অভিনেতা-অভিনেত্রী।।

No comments:

Post a Comment